শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী করার চুক্তি প্রত্যাখ্যান এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী করার চুক্তিকে ‘নিস্পন্ন চুক্তি’র ঘোষণা প্রত্যাখ্যান করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যেব এরদোগান। তিনি বলেন, আমরা জেরুসালেমে আরেকটি নতুন ‘নিস্পন্ন চুক্তি’র প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করলাম।

শনিবার (১৫ জুন) তাজিকিস্তানের রাজধানী দুশাম্বেতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারএ্যাকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মিসার্স ইন এশিয়া (সিআইসিএ) শীর্ষক পঞ্চম সম্মেলনে এরদোগান ওই চুক্তি প্রত্যাখানের ঘোষণা দেন।

এরদোগান বলেন, তুরস্ক ফিলিস্তিন সংকটকে তৎপরতার সঙ্গে আমলে নিচ্ছে। তিনি ফিলিস্তিন সংকটে জাতিসংঘের সমাধান মেনে নিতে এবং ঐতিহাসিক ঘটনা পরম্পরা ও আইনি বস্তুনিষ্ঠতা বজায় রাখার প্রতিও আহবান জানিয়েছেন বিশ্ববাসীর প্রতি।

সিরিয়া সংকট ইস্যুতে তনি বলেন, তুরস্ক সিরিয়াকে গৃহযুদ্ধ থেকে বাঁচানো এবং সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। ইতোমধ্যেই আমরা প্রায় ৩ মিলিয়ন সিরিয়ান অভিবাসীকে জায়গা দিয়েছি।

উল্লেখ্য, ফিলিস্তিন একটি দীর্ঘকালীন রক্তপাত ও হত্যাকাণ্ডে জর্জরিত রাষ্ট্র। ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রাখা পূর্ব জেরুসালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী হিসেবে দেখতে চায় দেশটির নাগরিকরা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ২০১৭ সালের ৬ই ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে ঘোষণা দেয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ