বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

২ কোটি টাকার বিল বকেয়া, নোটিশ পেয়েও বেখবর পৌর কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার এক কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বকেয়া পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে জানিয়ে পৌর মেয়রকে নোটিশ দিয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ।

মহেশপুরের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী অমল কুমার পোর্দ্দার জানান, ২০০৬ থেকে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মহেশপুর পৌরসভার ১ কোটি ৯৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। একাধিকবার নোটিশ দেওয়া হলেও আমলে নিচ্ছেন না পৌর কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ৯ জুন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বরাবর একাটি চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে আগামী ২০ জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নয়তো ২১ জুন থেকে মহেশপুর পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

আরএম/