শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ফের ইসলামী লেখক ফোরামের সভাপতি বাবর, সম্পাদক মুনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ২০১৯-২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি মুনীরুল ইসলাম।

শুক্রবার সংগঠনের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভায় গোপন ব্যালটে সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সারাদেশ থেকে দুই শতাধিক লেখক অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।

প্রধান দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেও আরও চারটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে আমিন ইকবাল, কোষাধ্যক্ষ পদে এমদাদুল হক তাসনিম, শিল্প ও সাহিত্য সম্পাদক পদে সায়ীদ উসমান এবং প্রশিক্ষণ সম্পাদক পদে শামসুদ্দীন সাদী নির্বাচিত হয়েছেন।

Image may contain: 10 people, including নূরুল ইসলাম হেলাল, people standing and beard

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন- সহসভাপতি কাজী আবুল কালাম সিদ্দীক, রায়হান মুহাম্মদ ইবরাহিম ও মুহাম্মদ আবদুল মুমিন। সহসাধারণ সম্পাদক রোকন রাইয়ান ও আতাউর রহমান খসরু। সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাসনিম ও আবুল কালাম আনছারী। তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এহসানুল হক; আন্তর্জাতিক সম্পাদক পদে সাদ আবদুল্লাহ মামুন, প্রকাশনা সম্পাদক পদে রেজা হাসান, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নকীব মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওমর ফারুক মজুমদার নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী কমিটির সদস্য পদগুলো প্রথম বৈঠকে পূরণ করা হবে।

ফোরামের কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক রাহমানী পয়গামের সম্পাদক আল্লামা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, রকমারি ডটকমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, বিশিষ্ট দা’য়ী শায়খ আহমাদুল্লাহ, কবি মুসা আল হাফিজ, আওয়ার ইসলাম সম্পাদক হুমাà