শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ব্রিটিশ রমণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১২ ইসরায়েলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভূমধ্যসাগরীয় দ্বীপের পূর্বাঞ্চলে অবস্থিত আইয়া নাপা শহরে সাইপ্রিয়ট রিসোর্টে এক ব্রিটিশ নারীকে গণধর্ষণের অভিযোগে ১২ জন ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বুধবার সকালে ১৯ বছর বয়সী ওই নারী স্থানীয় পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, মঙ্গলবার দিবাগত রাতে ওই রিসোর্টের হোটেল কক্ষে গণধর্ষণের শিকার হন ওই নারী।

স্থানীয় পুলিশের দেওয়া তথ্য মতে, এই অভিযোগের প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতজন ওই ধর্ষণের সাথে সংশ্লিষ্ট ছিলেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ধর্ষণের সাথে সংশ্লিষ্ট সকলকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের ফামাগুস্তা জেলা আদালতে প্রাথমিক শুনানির জন্য আদালতে হাজির করা হবে। সূত্র: জিনহুয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ