মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

তীব্র সমালোচনার মুখে আল আওদাহর রায় স্থগিত করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দায়ি ডক্টর সালমান আল আওদাহর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা মামলার রায় ঘোষণার জন্য আজ রবিবার (২৮ জুলাই) সকাল নির্ধারিত ছিলো।

আজকের শুনানিতে শায়েখ সালমান আল আওদাহর বিপক্ষে সৌদি আদালত মৃত্যুদণ্ডের রায় প্রদান করবে-এ আশঙ্কাও প্রকাশ করেছিলো আন্তর্জাতিক সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’সহ বিশ্বের অনেকেই।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় সৌদি প্রশাসন।

গতকাল এবং আজ সোমবার সারাদিন টুইটার ব্যবহারকারীরা ‘অবশ্যই আমরা রক্ষা করবো সালমান আল আওদাহকে’ এ হ্যাশট্যাগ ব্যবহার করে সৌদিআরবের কঠোর সমালোচনা করেন । ধারণা করা হচ্ছে, এ কারণেই সৌদি প্রশাসন আজকের শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

এক টুইটবার্তায় সালমান আল আওদাহর পুত্র আব্দুল্লাহ আল আওদাহ রায় স্থগিত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি তার একাউন্টে লিখেছেন, আজকের ঘটনা সমাজে ন্যায়বিচার ও মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতি জনগণের বিপুল সমর্থন প্রমাণিত হয়।

সৌদি কর্তৃপক্ষের টুইটার থেকেও জানানো হয়েছে যে,সালমান আল আওদাহর মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় ছিলো আজ রোববার সকাল। তবে প্রশাসনের তরফ থেকেও রায় স্থগিত করার কোন কারণ উল্লেখ করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ