মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

বিজেপির সদস্য তালিকায় ভুয়া ইমরান খান, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে দেশজুড়ে অনলাইনে সদস্য নথিভুক্তকরণের কাজ শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর বিজেপির অনলাইন সদস্যের এই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম ও ছবি!

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বিজেপির অনলাইন সদস্যের ওই তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম ও ছবি আসল নয়। আর তাই এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে আহমেদাবাদ পুলিশ জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম ও ছবি নিয়ে এমন মিথ্যাচার করার অভিযোগে গোলাম ফরিদ শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ক্ষমতাসীন বিজেপির সদস্য হিসেবে ইমরান খানের ছবিসহ ডিজিটাল পরিচয়পত্র দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। যেখানে স্পষ্টভাবে তার নাম ও দেশ উল্লেখ রয়েছে।

এ দিকে ডিজিটাল সেই পরিচয়পত্রের ছবি বিভিন্ন হাত ঘুরে আসে আহমেদাবাদ শহরে দলটির সাধারণ সম্পাদক কমলেশ প্যাটেলের মোবাইল ফোনেও। ক্ষমতাসীন এই দলটির সদস্য হিসেবে পাক প্রধানমন্ত্রীর নাম ও ছবি দেখে অনেকটা অবাকই হন তিনি। পরে পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন কমলেশ। মূলত এর পরই বিষয়টি সবার সামনে অবশ্য খোলাসা হয়।

বেশ কিছুদিন তদন্তের পর অবশেষে পুলিশ জানতে পারে, আহমেদাবাদেরই ফরিদ শেখ কাণ্ডটি ঘটিয়েছেন। তার মোবাইল ফোন থেকেই প্রথমে ইমরান খানের ছবিগুলো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠানো হয়।

পুলিশের দাবি, ফরিদ নিজেও ক্ষমতাসীন বিজেপির সদস্য হিসেবে অনলাইনে তার নাম নথিভুক্ত করেছেন। মূলত এরপর তিনি নিজের মোবাইল ফোন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সদস্য হিসেবে অনলাইন নথিভুক্ত করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ