বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আমরা বসে নেই, নতুন ওষুধ আনার প্রক্রিয়া শুরু হয়েছে: এলজিআরডি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা নিধনের কার্যকর ওষুধ ‘ম্যালাথিয়ন’ বিদেশ থেকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ কথা জানান।

‘এডিস মশা নিধনে বিদেশ থেকে কার্যকরী ওষুধ আনতে গড়িমসি’র বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সচিব হাইকোর্টকে জানিয়েছেন, এই ওষুধে মশা মারা যাচ্ছে না। দেশে ক্রাইসিস চলছে। এ বিষয়ে আমরা বসে নেই। ইতোমধ্যে নতুন ওষুধ ম্যালাথিয়ন আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে এডিস মশা নিধনের বিষয়ে কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানাতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাইকোর্টে হাজির হন এলজিআরডি সচিব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানিয়েছিলেন, এডিস মশা নিধনের বিষয়ে কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে দুপুর ২টায় এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে ডেকেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা হাইকোর্টকে জানান, ওষুধ আনার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের একার নয়, সরকারেরও দায়িত্ব রয়েছে। কিন্তু ওষুধ আনার দায়িত্ব সিটি করপোরেশনের বলেই জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আর এর পরই ডেঙ্গু মশা নিধনের কার্যকর ওষুধ আনার ব্যাপারে বক্তব্য জানতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেন হাইকোর্ট।

-এএ