বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

অনলাইনে সন্ত্রাসবাদ ঠেকাতে নিউজিল্যান্ডে বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে সন্ত্রাসবাদ প্রচারের মাধ্যমে যাতে ক্রাইস্টচার্চের মসজিদে চালানো হত্যাযজ্ঞের মতো সন্ত্রাসী ঘটনা আর না ঘটে, সেজন্য নিউজিল্যান্ডে গোয়েন্দা নজরদারির জন্য বিশেষ টিম গঠন করা হচ্ছে।এছাড়াও এ টিম সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু পর্নোগ্রাফি ও ঘৃণা ছড়ানো পোস্ট মুছে ফেলবে।

সোমবার (১৪ অক্টোবর) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দার আর্ডেন এ ঘোষণা দেন।

মার্চে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী নিউজিল্যান্ডের দুই মসজিদের ৫১ মুসল্লিকে গুলি করে হত্যা করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করে।

এভাবে যাতে ধর্মান্ধ, বর্ণবাদী ও সন্ত্রাসীরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশ্বে সন্ত্রাসবাদের বিষবাষ্প ছড়াতে না পারে, এ জন্য ঘটনার পর থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি। আর যেন কোনো সন্ত্রাসী সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের সন্ত্রাসবাদ ছড়াতে না পারে।

ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ বর্ণবাদীর চালানো নৃশংসতার লাইভ স্ট্রিমিংয়ে ১৫ লাখ পোস্ট ২৪ ঘণ্টার মধ্য ফেসবুক থেকে সরিয়ে ফেলতে বাধ্য করেন জাসিন্দার।

জাসিন্দার আর্ডেন বলেন, এ টিমের অনুসন্ধান, ফরেনসিক ও গোয়েন্দা শাখার জন্য ১৭ জন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ট্র্যাসি মার্টিন বলেন, অনলাইনে আপত্তিকর কিছু পেলেই তা দ্রুত মুছে ফেলা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ