বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ঘূর্ণিঝড় বুলবুল: ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলারডু‌বির ঘটনায় ৯ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের মাসকাটা ও ইলিশা নদী থেকে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়।

এর আগে রোববার একই স্থান থেকে আরো একজন জেলের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ ১৩ জেলের মধ্যে ১০ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের কাজে নিয়োজিত মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, মাসকাটা ও ইলিশা নদী থেকে ৯ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হ‌চ্ছে ভোলায় ঝ‌ড়ের মু‌খে ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোঁজ হওয়া জে‌লে এরাই।

উদ্ধার হওয়া লাশগুলো হচ্ছে- ভোলার দুলারহাটের মৃত নুরুল হকের ছেলে কামাল দালাল (৩৫), একই এলাকার কাদের মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৮), কাদের বেপারীর ছেলে নূরনবী বেপারী (৩০), ছলিমন মাতব্বরের ছেলে মফিজ মাতব্বর (৩৫), এছিন পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম (৩৫), মোসলেউদ্দিন মাঝির ছেলে কবির হোসেন (৪০), ইসমাইল খানের ছেলে বিল্লাল (৩২), চরফ্যাশনের মৃত মুজিবল হক মুন্সীর ছেলে আব্বাস মুন্সী (৪৪) ও একই এলাকার মৃত জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪৪)। এছাড়া রোববার রাতে উদ্ধার হওয়া ব্যক্তির নাম খোরশেদ।

উল্লেখ্য, রোববার ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চাঁদপুর থেকে ভোলার চরফ্যাশনে যাওয়ার পথে ট্রলারডু‌বিতে কয়েকজন জেলে নিখোঁজ ছিলো। এদের সকলের বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদের আব্দুল্লাহপুরে।

-এএ