বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ফোনে কথা বলা অবস্থায় ট্রেনের ধাক্কায় এসআইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর রানীনগরে রেললাইন ধরে হাঁটার সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক উপপরিদর্শক (এসআই)। তার নাম আক্তারুজ্জামান (৪৮)।

মঙ্গলবার দুপুরে রানীনগর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

আক্তারুজ্জামান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা । তিনি গত বছরের ২৬ জানুয়ারি থেকে রানীনগর থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

রানীনগর থানা-পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এসআই আক্তারুজ্জামান রানীনগর রেলওয়ে স্টেশন এলাকায় কাজ শেষে রেল লাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন।

এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী দ্রুতগামী রুপসা আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে গুরুতর আহত হন। তাকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল হক জানান, আক্তারুজ্জামান মাদক ও অন্যান্য মামলার ওয়ারেন্ট তামিলের জন্য থানা থেকে আজ বের হয়েছিলেন।

-এটি