বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

কাভার্ডভ্যান কেড়ে নিল শিশু হাফেজের প্রাণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শাহআলী থানা হাজি রোড ঝিলপাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় হাফেজ মিয়া নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাস্থলেই মারা যায় শিশু হাফেজ মিয়া। রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাফেজ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহআলী থানা পুলিশ।

হাফেজ তার মা পাখি বেগমের সঙ্গে ঝিলপাড় বস্তিতেই থাকতো। বাবা হানিফ মিয়া পেশাগত কারণে থাকেন চট্টগ্রামে। তাদের বাড়ি ভোলায়।

শাহআলী থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদি হাসান জানান, সকাল সোয়া ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান হাফেজকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও পালিয়ে যায় চালক। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পলাতক কাভার্ডভ্যান চালকের নাম পরিচয় জানা যায়নি।

মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আসার পর মামলা করা হবে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ