বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

৯৯৯-এর মাধ্যমে দুই বছরে সেবা পেয়েছে ৫০ লাখ মানুষ: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, গত ২ বছরে পুলিশের ৯৯৯ জরুরি নম্বরে প্রায় ২ কোটি মানুষ সেবার জন্য ফোন করেছেন। এর মধ্যে ৫০ লাখেরও বেশি মানুষের কাছে পুলিশ তাদের সেবা পৌঁছে দিয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের মাওনা চৌরাস্তায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ষষ্ঠ শাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান চলমান থাকবে। শুদ্ধি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় তার বক্তব্যে স্পষ্ট করেছেন। আমরা সবসময়ই চাই জনগণের পুলিশ হতে। আমরা চাই জনগণের কাছে আসতে, পাশে থাকতে। সামাজিক নিরাপত্তায় সমাজকে ঘিরেই সর্বদা আমরা আবর্তিত হই। আমরা সার্বক্ষণিকভাবে কাজ করি জনগণের সঙ্গে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশের ধারণাটিও আপনাদেরকে ঘিরে। কমিউনিটি ব্যাংকও তেমনি একটি উদ্যোগ। কমিউনিটি ব্যাংকের ধারণাটিও জনগণের দোরগোড়ায় পুলিশকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা মাত্র। আপনাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে, আপনাদের সঞ্চয় যাতে নিরাপদ থাকে সেই নিশ্চয়তা দিতেই কমিউনিটি ব্যাংক আপনাদের দোরগোড়ায় চলে এসেছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এআইজি (প্রশাসন) মুহা. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি মুহা. হাবিবুর রহমান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রো কমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।

-এএ