বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নূর হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহত নূর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে বলে জানা যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার সুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থানার একটি টহলদল একটি মাইক্রোবাস নিয়ে ডিউটি করছিলো। এসময় চট্টগ্রামগামী একটি ট্রাক মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল নূর হোসেন মারা যান। এ ঘটনায় পুলিশের এএসআই মহসিন মিয়া, কনস্টেবল ইছমাইল হোসেন এবং মাইক্রোচালক এরশাদ মিয়াও আহত হয়েছেন।

তিনি জানান, নিহত নূর হোসেন লক্ষীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আবদুল হকের ছেলে। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।

-এএ