বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার পূর্বঘোষিত সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

তবে রাজধানীতে এই সমাবেশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি অনুমতি না পাওয়ায় তা হচ্ছে না।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম।

পুলিশ আমাদের অনুমতি দেয়নি। তাই আমরা নতুন করে আগামী রোববার সমাবেশের জন্য আবেদন করব। এজন্য শনিবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আমি ডিএমপিতে যাবো।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ