বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মুন্সিগঞ্জে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আজ শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার আসাদুজাজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী আহত অবস্থায় এসে এখানে চিকিৎসা গ্রহণ করছে। এ ঘটনায় নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) লাশ রয়েছে।

আরএম/