বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে।

আজ রোববার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শুরু হয় এ সমাবেশ।

সমাবেশের জন্য কার্যালয়ের ঠিক সামনে ট্রাকের ওপরে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে আসছেন তারা।

সমাবেশ উপলক্ষে এরইমধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত ভিআইপি রোডের উত্তর পাশে গাড়ি চলতে পারলেও দক্ষিণ পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী একদিন পর সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ