বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বগুড়ায় ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের ছেলে খালিদ হাসান খোকন ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার ভাগবজর এলাকা থেকে তাকে আটক করে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। ওসি শওকত কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, উপজেলার ভাগবজর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে শুধু খালিদ হাসান খোকনকে পাওয়া যায়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা জানান, খোকন ইয়াবাসেবী; ব্যবসায়ী নন। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হবে।

স্থানীয়রা জানান, খোকনকে ছাড়াতে থানা ও তদন্ত কেন্দ্রে নেতাকর্মীরা ব্যাপক তদবির শুরু করেছেন। আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

-এএ