বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামের সাথে সিলেট ও ঢাকাসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ওই দুর্ঘটনার কারণে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে রেল আটকা পড়ে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

-এএ