বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ট্রেন লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে স্টেশনের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

-এএ