বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

শিশু তুহিন হত্যা: ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত পাঁচ বছরের শিশু তুহিন হত্যার ঘটনায় শিশু তুহিনের বাবা ও তিন চাচাসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মুহা. মিজানুর রহমান।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবেই ধারণা করা হয়েছিল শিশু তুহিনের পরিবারই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গত আড়াই মাসে এ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত ও বিশেজ্ঞদের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তুহিনের বাবা আব্দুল বাছির, তিন চাচা জমশেদ, শাহরিয়ার ও মছব্বির এবং চাচাত ভাই শাহারুলের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, তুহিনের বাবা ও একই গ্রামের আনোয়ার মেম্বারের মধ্যে বিরোধ ছিল। পূর্বের একটি হত্যাকাণ্ডের মামলা থেকে বাঁচতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে বাবার পরিকল্পনায় চাচা ও চাচাত ভাই মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। তারা মানুষের সমবেদনা পেতেই নৃশংসভাবে তুহিনের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ কেটে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা জানান, তুহিনের চাচাত ভাই শাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-এএ