বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন পুরুষ, দুজন মেয়ে শিশু ও এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফুর রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

-এএ