বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

পর্তুগালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

গত শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দু’দল।

স্থানীয় সূত্র অনুযায়ী, সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। সংঘর্ষে একই উপজেলার কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে গতকাল রোববার রাত থেকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশী চালায়। এ সময় তার দুই ছেলেকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষ গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় বাঙ্গালী পাড়ায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ