শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

রিফাত হত্যা: মিন্নির আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির করা আসামি থেকে নিজের নাম বাতিল চেয়ে আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

চলতি মাসের ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, মাক্কিয়া ফাতেমা ইসলাম ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

জেড আই খান পান্না গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহে রিফাত শরীফ হত্যা মামলাটি নিজের ক্ষেত্রে বাতিল চেয়ে আবেদন করেন আয়শা সিদ্দিকা মিন্নি। এরপর জানা যায়, ইতিমধ্যে ওই মামলায় সাক্ষ্য শুরু হয়ে গেছে। তাই আবেদনটি না চালানোর কথা বলে ফেরত চাওয়া হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।

তিনি বলেন, বরগুনার জেলা দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন। এই আদালত থেকে অন্য আদালতে মামলাটি বদলের জন্য উচ্চ আদালতে শিগগির আবেদন করা হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান বলেন, ওই মামলায় ৭৫ জন সাক্ষী রয়েছেন। ইতিমধ্যে ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

উল্লেখ্য, গেল বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়শা সিদ্দিকার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যান রিফাত শরীফ।

ঘটনার পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পরে গত ১ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে প্রধান সাক্ষী মিন্নিসহ ২৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয় পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ