বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ টাকার মধ্যেই রাখার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী হজ মৌসুমে হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ টাকার মধ্যেই করার দাবি জানিয়েছেন তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

আজ বৃহস্পতিবার জোহরের পর তাহফিজে হারামাইন পরিষদের মালিবাগ বাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ দাবি জানান।

সংস্থার নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেন তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশের সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী বলেন, বেসামরিক বিমান মন্ত্রণালয় কর্তৃক গত বছরের চেয়ে ২৬ হাজার টাকা বৃদ্ধি করে হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব আপত্তিকর ও অনৈতিক। যেখানে বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা বিমানভাড়া ৫৫ থেকে ৫৭ হাজার টাকা সেখানে হজের সময় প্রায় তিনগুণ ভাড়া নির্ধারণ করার প্রস্তাব কোন স্বার্থে?

তিনি বলেন, পত্র-পত্রিকার তথ্য অনুযায়ী, সারা বছর বিমান যা লস দেয়, তা নাকি হজের সময় হজযাত্রীদের থেকে উসূল করা হয়। এটা খুবই দুঃখজনক ও অন্যায়। তিনি হজযাত্রীদের বিমানভাড়া পাশ্ববর্তী দেশসমূহের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করার দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী আবুল হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আনসারী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতী জিয়াউল হক মজুমদার, দফতর সম্পাদক আলহাজ সুলতান আকন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ