শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেডিকেল শিক্ষার্থীরা জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আজ শুক্রবার মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজের অ্যাকাডেমি ভবন ও হলের উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, জনগণের কাছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয় নির্বাহ করা হচ্ছে। শিক্ষার্থীদের সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে হাসপাতালগুলোয় পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে ।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন, মুহা. ওয়ালি উল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ