বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সিসি ক্যামেরার আওতায় থাকবে সব ভোটকেন্দ্র: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসির সিস্টেম ম্যানেজার মুহা. আশরাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা বৃদ্ধির জন্য ভোটের আগের দিন, ভোটের দিন ও পরের দিনসহ মোট তিনদিন সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। তবে ভোটের দিন গোপন কক্ষে কোনো সিসি ক্যামেরা থাকবে না।

এ জন্য ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে থাকা সিসি ক্যামেরার সংখ্যাসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এ বিষয়ে সার্বিক সমন্বয় ও সহায়তার জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যেই উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা থাকায় ভোটগ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে।

-এএ