শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের নেতারা দক্ষিণখানে জমিয়তের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংস্কারে পৃথক সংসদ অধিবেশন আহ্বানের দাবি খেলাফত মজলিসের ‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’ 

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তিকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত আলেমে দ্বীন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী মসজিদের খতিব ও আলজামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- বেফাকের সহসভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ বুধবার আওয়ার ইসলামে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আতহার আলী (রহ.) এর সুযোগ্য সন্তান মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ একজন প্রথিতযশা হাদিস বিশারদ ও আলেমে দ্বীন ছিলেন। ইলমে নববীর বিস্তার ও দ্বীনের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা আযহার আলী আনোয়ার শাহের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ