বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

শীর্ষ আলেম আল্লামা আনোয়ার শাহ এর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপ্যাল ও বেফাক সহসভাপতি এবং আল-হাইয়াতুল উলয়া এর অন্যতম দায়িত্বশীল মাওলানা আনোয়ার শাহ এর মৃত্যুতে জমিয়ত নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আজ বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস, নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে ইসলামী শিক্ষার সম্প্রসারণ এবং ঈমান-আকিদা সংরক্ষণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিকালে তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা অপূরণীয়। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ