বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হয়েছেন আনিস মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন।

গত ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। চাকরির মেয়াদ শেষে দুই দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।

শেষ দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে ধর্ম মন্ত্রণালয় অফিসের আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মু. আ. হামিদ জমাদ্দারকে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছিলো।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ