বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

নৌকার বিজয় দেখে প্রতিপক্ষ টালবাহানা করছে: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌকার বিজয় দেখে প্রতিপক্ষ টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।

আতিক বলেন, নির্বাচন বানচাল করার ইচ্ছা আমাদের নাই। কারণ, আমরা বলেছি নৌকার কোনও ব্যাকগিয়ার নাই। নৌকার গিয়ার একটিই। ইলেকশন হবেই হবে। কোনও অপশক্তি আমাদের এই গণজোয়ার থামিয়ে রাখতে পারবে না।

আতিক অভিযোগ করেন, ‘শুনেছি প্রচুর বহিরাগত এনে কেন্দ্রে কেন্দ্রে ঢোকানোর পাঁয়তারা চলছে। ঢাকার ভোটার নন এমন লোক বিভিন্ন জেলা থেকে এনে তারা নির্বাচনের দিন সন্ত্রাস চালাবে। ভোটের পরিবেশ নষ্ট করতে তারা এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ’

‘আমি কর্মীদের অনুরোধ করবো, আর দুটি দিন আছে। সবাই ইলেকশনের আমেজ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেবো এবং নৌকাকে জয়যুক্ত করবো। নৌকার বিজয় দেখে আমাদের প্রতিপক্ষ অনেক টালবাহানা করছে। তারা দেখেছে নৌকার কী জোয়ার নেমেছে’।

ভাষানটেকের বাসিন্দাদের উদ্দেশে আতিকুল বলেন, আমি মেয়র হলে এই ভাষানটেকের সরু রাস্তা প্রধান সড়কের মতো চওড়া করে দেব। এখানের বস্তিবাসীদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ