বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

‘ওবায়দুল কাদের সুস্থ আছেন, রিলিজ আজ অথবা কাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ওবায়দুল কাদের সুস্থ আছেন। তার রিলিজ আজ অথবা কাল সকালে হতে পারে। তাই অসুস্থতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওবায়দুল কাদেরকে দেখতে যান আব্দুর রহমান। পরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আগামীকাল যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনের মাঠে থাকার জন্য নেতাকর্মীদের আমার মাধ্যমে অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। তিনি আমাকে বলেছেন নেতাকর্মীদের বলে দিও ‘আমি ভালো আছি, আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। একটু বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব’।

আব্দুর রহমান বলেন, তার পক্ষে থেকে সব নেতাকর্মীদের আমি আহ্বান জানাবো; হাসপাতালে ভিড় না করে মাঠে থাকার জন্য, যেহেতু আগামীকাল সিটি নির্বাচন। আশা করছি, আজ না হলে কাল সকালে রিলিজ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ডাক্তারদের পরার্মশ অনুযায়ী তার সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম। তিনি এখন বিশ্রামে আছেন, আর বিশ্রামই হলো দ্রুত সুস্থ হওয়ার একমাত্র উপায়।

এর আগে বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আহসান বলেছেন, ওবায়দুল কাদেরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল তাই সমস্যা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ