বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিদেশী পর্যবেক্ষক নিয়ে এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয়: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশী পর্যবেক্ষক নিয়ে এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের বক্তব্য প্রমাণ করে, তারা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে সব কাজগুলো করছেন এবং কোনো পর্যবেক্ষক তারা রাখতে চাচ্ছেন না- এটা তারই একটা নিদর্শন।

গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে ফখরুল একথা বলেন।

তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেই তারা এটা করেছিলেন, তারা অবজারভারদের আসতে দেননি, সরকার তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তাদের মূল যে একটা পরিকল্পনা তারা ফলস ইলেকশন করবে, কারচুপি করবে, ফলাফল তাদের পক্ষে নেবে । পুরো প্রশাসনকে ব্যবহার করে তারা এটা করেছিলো। এবার তারা সেই উদ্দেশ্যেই এইসব কথাগুলো বলছে।

স্থায়ী কমিটির বৈঠকের পর নির্বাচনে কমিশনের গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, গতবারও যে দেশ থেকে পর্যবেক্ষক এসেছিলো, তারা বলেছি যে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ঠিক একইভাবে তারা যখন নির্বাচন অবজারভ করতে চান সেখানে তারা (সরকার) বাধা দিচ্ছেন। এটাতে প্রমাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যটা একই আছে, তারা নির্বাচনটা নিয়ন্ত্রণ করতে চান । নির্বাচনটা তাদের পক্ষে নিয়ে আসতে চান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ