বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ইসলামী আন্দোলনের বিজয়ী কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৭নং ওয়ার্ডে বিপুল ভোটে সদ্য বিজয়ী কাউন্সিলর হাজী ইবরাহীমের কার্যালয়ে ০২ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৮টায় হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা যায়, বিজয়ী পার্থীর দাবি, পরাজিত প্রার্থী ফিরোজ আলম এর প্রায় দেড় শতাধিক দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী বাহীনির নেতৃত্বে ৬৭নং ওয়ার্ডের আমতলায় অবস্থিত কাউন্সিলর কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাংচুর করে।

কাউন্সিলর এর নিজ বাসবভন ও নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাট চালায় এই সন্ত্রাসী বাহিনী। বেশ কয়েকজনকে কুপিয়ে জখম ও বেধড়ক পিটিয়ে আহত করে তারা।

এ বিষয়ে কাউন্সিলর ইবরাহীম বলেন, নির্বাচন চলাকালীন আমার নেতা কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালায় এই সন্ত্রাসীরা। নির্বাচনের দিনও বেশ কয়েকজনকে মারধর করে এবং হত্যার হুমকি পর্যন্ত দেয়।

নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে তারা আবারো আমার নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে লুটপাট এবং আমাকে হত্যার উদ্দেশ্যে আমার কার্যালয়ে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

আজ মঙ্গলবার বিকাল ৪:০০টায় সারুলিয়ার আমতলায় ৬৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে হাজী ইবরাহীমকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন করে ওয়ার্ডবাসী। তারা দাবী করেন ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা শুধু এই ওয়ার্ডই না আমাদের দেশের শত্রু। এই সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন ৬৭নং ওয়ার্ডের শান্তিকামী জনতা। ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার আহবান জানানো হয় আয়োজিত মানববন্ধন থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ