বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

কোন নীতিমালার ভিত্তিতে পিএইচডি ডিগ্রি জানতে চায় হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোন নীতিমালার ওপর ভিত্তি করে পিএইচডি ডিগ্রি দিচ্ছেন তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এ বিষয়টি তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে ঢাবি শিক্ষকের পিএইচডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যকে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। এ সংক্রান্ত জারি করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এএফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, পিএইচডি ডিগ্রি দেওয়া চূড়ান্ত হওয়ার আগে জালিয়াতির ঘটনা রোধে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাচাই-বাছাইয়ের জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া, জালিয়াতি রোধে কেন ব্যবস্থার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

গত ২২ জানুয়ারি এ বিষয়ে রিট দায়ের করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ