বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

ইসলামী ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও বিএফআইইউ এর উপ-প্রধান মো. ইস্কান্দার মিয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডি-ক্যামেলকো ড. মো. কামাল উদ্দিন জসিম। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মো. ইস্কান্দার মিয়া বলেন, ব্যাংকিং খাতে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য পরিচালনায় মানিলন্ডারিং বিষয়ক অনেকগুলো ঝুঁকি নিহিত। এ সকল ঝুঁকি নিরসনে প্রতিটি ব্যাংকের সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ একদল কর্মী থাকা আবশ্যক যারা অন্তর্নিহিত ঝুঁকিসমূহ দক্ষতার সাথে মোকাবেলা করে ব্যাংকের সুনাম রক্ষায় সচেষ্ট থাকবে।

মোঃ মাহবুব উল আলম সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক পরামর্শকদের নির্দেশনার আলোকে দেশের ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সকল নীতিমালা যথাযথ পরিপালন করছে।

তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে ইসলামী ব্যাংকের দক্ষ ও সুশৃঙ্খল একটি টিম সার্বক্ষণিক সতর্কতার সাথে কাজ করছে। ট্রেড বেজড ও ক্রেডিট বেজড মানি লন্ডারিং প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ