বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

কিশোরগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন; প্রথম পুরষ্কার ওমরার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারো কিশোরগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বৃহত্তর মোমেনশাহী অঞ্চল)-এর আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি (শনিবার) কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আল জামিয়াতুল ইমদাদিয়ায় সকাল ৮ ঘটিকা হতে শুরু হয়। এবং দ্বিতীয় অধিবেশন ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে দুপুর ২.৩০ মিনিটে আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শুয়াইব আব্দুর রউফ এবং জামিয়া ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আবু তৈয়বের যৌথ সঞ্চালনায় শুরু হয়ে রাত নয়টা ৩০ মিনিটে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে পবিত্র উমরা নিজের করেনেন তাহফিজুল কোরান নূরানী মাদরাসা নগুয়া ভাওয়ালিয়া বাড়ি কিশোরগঞ্জের ছাত্র লুকমান মোস্তফা রাতুল।

উক্ত প্রতিযোগিতা যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, এবং ৩০ পারা গ্রুপে ৯ শত ৭৮ জন প্রতিযোগির অংশগ্রহণে ঢাকা থেকে আগত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর ৪২ জন বিচারকদের বিচার কার্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এতে ৩০ পারা গ্রুপেরপ্রথম স্থান অর্জনকারীক পুরষ্কার হিসেবে পবিত্র ওমরার সুযোগসহ অন্যান্য প্রত্যেক গ্রুপের প্রথম ১৫ জন করে ৬৫ জন বিজয়ীদেরকে কয়েক লক্ষ টাকার পুরষ্কার দেয়া হয়। এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরষ্কার হিসেবে একটি সুদর্শন মগ প্রদান করা হয়।

প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাওরান বাজার আম্বার শাহ জামে মসজিদের খতীব হাফেজ মাওলামা মাজহারুল ইসলাম।

এ পুরষ্কার বিতরণ করেছেন কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম ঐতিহাসিক শহীদী মসজিদের মুতাওয়াল্লি মাওলানা শাব্বির আহমাদ রশিদ,জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস ইমদাদুল্লাহ, জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়ার উচ্চতর হাদীস গবেষণা বিভাগের উস্তাদ মুফতি সুহাইল আহমাদ, জামিয়া ইমদাদিয়ার সহকারী মুফতি রহমাতুল্লাহ, জামিয়া ইমদাদিয়ার মুদাররিস মাওলানা ওবায়দুল্লাহ, জামিয়া ইমদাদিয়ার মুদাররিস মাওলানা আব্দুল মতিন,মাওলানা আব্দুর রহিম,মাওলানা আজহারুল ইসলাম,মাওলানা আবুল কাশেমসহ কিশোরগঞ্জের বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক উলামায়ে কেরাম। এ ছাড়াও কয়েক হাজার দর্শক শ্রোতা এ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ