বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

কুড়িগ্রাম ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুড়িগ্রাম ও আশেপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের কম্পন মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। তবে কুড়িগ্রাম ও আশেপাশের এলাকায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে অন্য জেলাগুলোর তুলনায় বেশি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম।

আবহাওয়াবিদ রুহুল কদ্দুস জানান, আসামে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ২৮৮ কিলোমিটার উত্তরে। তিনি আরও জানান, আসামে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, সিলেট ও ময়মনসিংহ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শ‌নিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনি‌টে আনুমা‌নিক ৩/৪ সে‌কেন্ড স্থায়ী এ ভূমিকম্প কুড়িগ্রাম সদর ও আশেপাশের এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ