বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

ঢাকা মহানগর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেছেন আগামী ১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তের কর্মী সম্মেলন সফল করার জন্য জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আর আমাদের কারো বসে থাকার সময় নেই। প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে ঢাকা মহানগরী যুব জমিয়তের কাউন্সিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিগত টার্মের সভাপতি মুফতি জাবের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি বশির হাসান খাদিমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা প্রমুখ।

মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমকে সভাপতি, মাওলানা সুলাইমানকে সাধারণ সম্পাদক ও মুফতি সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরী যুব জমিয়তের কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসহাক কামাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ