বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাস্থ কুন্ডের চর ইউনিয়নের বন্দুকমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দুস্থদের মাঝে শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে এ শীতবস্ত্র করা হয়৷

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

কুন্ডের চর ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ সালাহউদ্দিন বেপারী’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া থানা সার্কেল মুহাম্মাদ কামরুল হাসান এবং জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার৷

শীতবস্ত্র বিতরমের এ কর্মসূচিতে এলাকার গণ্যমান্যদের মধ্য হতে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ লিয়াকত মল্লিক, কুন্ডের চর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দিন মল্লিক, মুহাম্মাদ চুন্নু মাদবর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ