বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডান যাচ্ছেন বাংলাদেশের হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডান হাফেজ হোসাইন আহমদ। প্রতিযোগিতাটি রাজধানী আম্মানে আরবি শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে বাংলাদেশ থেকে প্রতিনিধি বাছাই পর্বের পরীক্ষায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ হোসাইন আহমদ জর্ডান যাওয়ার টিকিট লাভ করেন।

হোসাইন আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসাটি যাত্রাবাড়ীর, কাজলা সাইনবোর্ডে অবস্থিত। জর্ডানে তার সঙ্গে প্রশিক্ষক হিসেবে শায়েখ নেছার আহমাদ আন নাছিরীও যাবেন।

১৩ বছর বয়সী হাফেজ হোসাইন আহমদের বাবা মাদরাসার শিক্ষক। তার বাবার নাম মুখলেসুর রহমান। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাটে। একাধিকবার আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি ২০১৯ সালে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬২ দেশের প্রতিনিধিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন।

-এটি