বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

শরীয়তপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুর সদর উপজেলার মুন্সীর হাট বাজার থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।

গতকাল শনিবার দুপুরে জেলা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে সদর উপজেলার মুহাম্মাদ অহিদুল ইসলাম (৩২) কে আটক করা হয়৷ আটক মুহাম্মাদ অহিদুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার চর ডোমসার গ্রামের মুহাম্মাদ আব্দুস সাত্তার মাদবরের ছেলে।

জেলা ডিবি পুলিশের এস. আই. আশ্রাফুল ইসলাম বলেন, আটককৃত অহিদুল ইসলাম বহুদিন ধরেই মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ আমরা গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার চর ডোমসার এলাকার মুহাম্মাদ অহিদুল ইসলামকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করি৷

সদর থানাধীন মুন্সির হাট বাজারে আজ অভিযান চালিয়ে তাকে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হই। তিনি আরো বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে পালং মডেল থানায় ইতিমধ্যে এ সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ