বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জমিয়তে উলামায়ে হিন্দের সভায় হিন্দু-মুসলিম ঐক্যের কৌশল নিয়ে আলোচনা অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট নূরুল ইসলাম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ী-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক গণপরিষদ ও জাতীয় পরিষদ সদস্য, জাতীয় পার্টির নেতা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নূরুল ইসলাম (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার কলাবাগানের পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফসার্পোটে থাকাবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে নিয়ে আসা হবে। বাদ আসর সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা যায়, গত ৩০ জানুয়ারি শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ ফেব্রুয়ারি তাকে কলাবাগানস্থ বাড়িতে নিয়ে আসা হয়।

৯ ফেব্রুয়ারি রাতে তিনি গুরুতর অসুস্থ হলে রাত ১১-৫০ মিনিটের সময় তাকে রাজধানী ঢাকার কলাবাগানস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফসার্পোটে রাখা হয়। এর পর রাত দেড়টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ