বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জমিয়তে উলামায়ে হিন্দের সভায় হিন্দু-মুসলিম ঐক্যের কৌশল নিয়ে আলোচনা অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

দেশের কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কোথাও এখন পর্যন্ত কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে ৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস সংক্রান্ত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৩০ জন যাত্রীর স্ক্রীনিং করা হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে ৬ হাজার ১৬২ জন, নৌ-বন্দরে ২৪০ জন এবং সমুদ্র বন্দরসমূহ ৬ হাজার ২২৪ জন বিদেশ ফেরত যাত্রীর করোনাভাইরাস পরীক্ষা শেষ হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বন্দরসমূহে বিদেশ ফেরত সব যাত্রীর করোনা ভাইরাস সতর্কতায় স্ক্রীনিং বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়নি। রংপুরে করোনা ভাইরাস সন্দেহে সদ্য চীন ফেরত একজন শিক্ষার্থী ভর্তি হলেও স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি করোনা ভাইরাস মুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, এনএসএস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডাইরেক্টর ডা. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ