বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৭ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জমিয়তে উলামায়ে হিন্দের সভায় হিন্দু-মুসলিম ঐক্যের কৌশল নিয়ে আলোচনা অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: গাজী আতাউর রহমান ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশির রুমমেটসহ ১৯ জন কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের রুমমেট ও সহকর্মীসহ মোট ১৯ জনকে কোয়ারেন্টাইন (বিচ্ছিন্ন) করে রাখা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মানবসম্পদ মন্ত্রণালয়।

মানবসম্পদ মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গত দুই দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ মোট ১৯ জনকে বিচ্ছিন্ন করার নির্দেশ জারি করেছে। এদের মধ্যে ওই শ্রমিকের রুমমেট ১০ জন, তার সঙ্গে কোম্পানির একই গাড়িতে যাতায়াতকারী ৮ জন এবং তার কর্মক্ষেত্রের এক প্রকল্প ব্যবস্থাপক রয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়স্ক ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ৩ ফেব্রুয়ারি তাকে সিঙ্গাপুরের জিপি ক্লিনিকে পাঠানো হয়। এর দুদিন পর ৫ ফেব্রুয়ারি বাংলাদেশি এই প্রবাসীকে চাঙ্গি জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাকে বেডোক পলিক্লিনিকে পাঠানো হয়।

৮ ফেব্রুয়ারি শনিবার সকালে ওই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে বাংলাদেশি এই প্রবাসী লিটল ইন্ডিয়ার মুস্তফা সেন্টারে যান। সেখানে কাকি বুকিতের দ্য লিও ডরমেটরিতে অবস্থান করেন তিনি। তার কর্মস্থল ও আবাসস্থলের মধ্যেই ওই বাংলাদেশির বেশিরভাগ চলাফেরা সীমাবদ্ধ ছিল।

কর্মক্ষেত্রে অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে ওই শ্রমিকের নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে কাজ থেকে সরিয়ে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে বলে জানায় মানবসম্পদ মন্ত্রণালয়।

সিঙ্গাপুরের ওই শ্রমিকই করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি। এর বাইরে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ