শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সকল মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সকল মসজিদে নারীদের নামাজের সুব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়েছে।

আজ সোমবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মাহমুদুল হাসান (মামুন) এ রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৪১ ধারা অনুযায়ী নারী-পুরুষ সকলের ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশের মুসলিম নারীরা ধর্ম পালনে বৈষম্যের শিকার হচ্ছে।

তাতে আরও বলা হয়েছে, মুসলমানদের ধর্ম চর্চার কেন্দ্রবিন্দু হলো মসজিদ। পুরুষের পাশাপাশি নারীদেরও মসজিদে নামাজ আদায়ের পূর্ণ অধিকার রয়েছে।

রিটকারী আইনজীবী জানান, আমাদের সংবিধানে প্রত্যেকটা নাগরিককে ধর্ম পালনের সমান অধিকার দেয়া আছে। এখানে নারী-পুরুষে কোনো ভেদাভেদ করা হয়নি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোসহ বিভিন্ন দেশের মসজিদগুলোতে নারীদের জন্য ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমাদের দেশে তেমনটা দেখা যায় না। এ কারণেই রিট মামলাটি করা হয়েছে।

রিটে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিশুদ্ধ হাদীস গ্রন্থ সহীহ মুসলিম শরীফে বর্ণিত আছে, ৮৮৩ । সালেম থেকে তার পিতার সূত্রে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কারো স্ত্রী তার স্বামীর কাছে মসজিদে যাওয়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে ।

৮৮৫ । ইবনে উমার রা. থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আল্লাহর বাঁদীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ।

সুতরাং দেখা যাচ্ছে, সাংবিধানিক ও ধর্মীয়ভাবে নারীদের মসজিদে নামাজ আদায়ের পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও বাংলাদেশের নারীরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

মুসলিম নারীরা যাতে যথাযথভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য বাংলাদেশের সকল মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গা, আলাদা অজু করার জায়গা ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ