শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

হাতিরঝিলে ছুরিকাঘাতে কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার হাতিরঝিলে ছুরিকাঘাতে রাকিব হাসান শিপন (১৮) নামে এক কিশোর নিহত এবং আব্দুর রহমান মানিক (১৬) নামে আরেক কিশোর আহত হয়েছেন। তারা দুজনই মোটর মেকানিক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বেগুনবাড়ি সেতু এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, শিপন ও মানিকের বাসা মগবাজারের মধুবাগ এলাকায়। শিপন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক সাইদুল ইসলামের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়।

পুলিশ জানায়, দুই বন্ধু মোটর সাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন যুবক তাদের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

দুজনের বন্ধু খোকন বলেন, তারা হাতিরঝিলে ঘুরতে গিয়েছিলেন। আহত হওয়ার পর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, হাসপাতালে আনার পর শিপন মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

কী কারণে শিপন ও মানিকের উপর হামলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও তারা ‘কিশোর গ্যাং’র দলাদলির শিকার বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনার পরপরই অপরাধীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ