শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তার বদলে গুচ্ছ পদ্ধতিতে চারটি ধাপে পরীক্ষার নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় অংশ না নেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন নীতিনির্ধারকরা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, সমন্বিত পরীক্ষা পদ্ধতিতে যে সকল বিশ্ববিদ্যালয় আসেনি তারা চাইলে গুচ্ছ পদ্ধিতিতে আসতে পারে। সে দুয়ার খোলা আছে।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পরই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমনটা জানিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এ বছর থেকে সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ