শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

বিএসএফ’র হয়রানির প্রতিবাদে বেনাপোল বন্দরে রফতানি বাণিজ্য বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে কর্মরত সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিদের নানাভাবে হয়রানির প্রতিবাদে সকল ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আজ বুধবার সকাল থেকে এ কার্যক্রম বন্ধ থাকে। তবে পণ্য লোড ও আনলোড স্বাভাবিক গতিতে চলছে।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে কোন পণ্য আমদানি হওয়ার সময় বাংলাদেশি সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা ভারতের পেট্রাপোল সিএন্ডএফ অফিসে গিয়ে আমদানি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসে। একইভাবে ভারতীয়রাও বেনাপোল চেকপোস্টে এসে রপ্তানিকৃত পণ্যর ডকুমেন্টস নিয়ে যায়। এ নিয়ম দু’দেশের ব্যবসায়ীদের সুবিধার্থে দীর্ঘদিন ধরে চলে আসছে।

কিন্তু হঠাৎ করে গতকাল মঙ্গলবার সকাল থেকে বিএসএফ দু’দেশের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিদের যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি রফতানি সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আনা-নেয়া করতে না পারায় কোন পণ্যের গেট পাশ করা সম্ভব হয়নি। গেট পাশ না হওয়ায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।

তিনি আরও জানান, সোমবার গেট পাশ করা পণ্যবাহী ট্রাকগুলি গতকাল পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি হয়ে আসে। তবে আজ সকাল থেকে আমদানি-রফতানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বিএসএফ কর্তৃক এ ধরনের হয়রানির প্রতিবাদে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

এদিকে আমদানি রফতানি বন্ধ থাকার কারণে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই পচনশীল পণ্য ও বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ