শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নিউ ইস্কাটনে পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় দগ্ধ ৪ জনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। বুধবার রাত ৪টার দিকে দিলু রোডের ছয়তলা ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বাড়িটির নিচের তিন তলায় গার্মেন্টস এবং ওপরে আবাসন ছিল। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, গ্যারেজে রাখা গাড়ির সিলিন্ডার ও দাহ্য পদার্থে সৃষ্ট ধোঁয়া ও গ্যাসে হতাহতের ঘটনা ঘটেছে।

ঢাকা ডিভিশন উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, তদন্ত কমিটির রিপোর্টে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন লক্ষ্মীপুর সদরের মোহাম্মদ উল্লাহর ছেলে আব্দুল কাদের লিটন (৪০)। তিনি ওই ভবনের গ্যারেজের পাশের একটি রুমে থাকতেন ও ভবনটির দ্বিতীয় তলার ক্ল্যাসিক ফ্যাশন ইন্টারন্যাশনালের অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর বাবুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দু্ইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন ধোয়ায় অসুস্থ হয়ে ঢামেক হাসপাতলে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

দগ্ধ শহিদুল কিরমানি রনি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ ও রনির শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। তারা ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ