শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চীনা প্রেসিডেন্টের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস ইস্যুতে চীনের পাশে থাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা প্রেসিডেন্টকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার চিঠির জবাবে তিনি এ চিঠি দেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চীনের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চীনা প্রেসিডেন্ট।

চিঠিতে ভাইরাস মোকাবেলায় চীনের সর্বোচ্চ উদ্যোগের কথা বলা হয়েছে। চিঠিতে শি লেখেন, চীন যখন করোনা ভাইরাস ইস্যু নিয়ে যুদ্ধ করে যাচ্ছে তখন আমাদেরকে সমর্থন ও সহমর্মিতা জানিয়েছেন আপনি। আপনার চিঠিতে চীনের প্রতি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ আবেগের যে বহিঃপ্রকাশ ফুটে উঠেছে তাতে আমি সাধুবাদ জানাই।

এছাড়া চিঠিতে মুজিববর্ষ উদযাপনের শতভাগ সফলতা আশা করেছেন শি জিন পিং।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ